নলছিটিতে নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

ঝালকাঠির নলছিটিতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পূর্ব কামদেবপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তির নাম লিটন তালুকদার (৩৭)। তিনি পূর্ব কামদেবপুর গ্রামের বাসিন্দা। নলছিটি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোতালেব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, অনেক দিন ধরে ইঁদুরের আক্রমণে লিটনের খেতের ফসল নষ্ট হয়ে যাচ্ছিল। ইঁদুরের উপদ্রব কমাতে জমিতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিলেন লিটন। গতকাল রাতে ওই ফাঁদে বৈদ্যুতিক সংযোগ আছে কি না, সেটা পরীক্ষা করতে গেলে লিটন নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পুলিশ পরিদর্শক মোতালেব হোসেন বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাই প্রাথমিক সুরতহাল শেষে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।