নাগরপুরে নৌকার সমর্থকদের হামলায় আ.লীগ নেতার ছেলে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা
প্রতীকী ছবি

টাঙ্গাইলের নাগরপুরে নির্বাচনী সহিংসতায় ১ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার দপ্তিয়র ইউনিয়নের রেহাই পাইকেল গ্রামে এ ঘটনা ঘটে।

নাগরপুর থানার ওসি সরকার আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তির নাম তোতা শেখ (৪০)। তিনি সাবেক ইউপি সদস্য আক্কেল শেখের ছেলে। আক্কেল শেখ স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিও।

নিহত ব্যক্তির নাম তোতা শেখ (৪০)। তিনি সাবেক ইউপি সদস্য আক্কেল শেখের ছেলে। নৌকার কর্মী–সমর্থকদের হামলায় তিনি মারা গেছেন।

স্থানীয় লোকজন জানান, আক্কেল শেখ ও তাঁর সমর্থকেরা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল হাসেমের নির্বাচনী কাজ করছিলেন। দুই-তিন দিন ধরে আক্কেল শেখ নির্বাচনী কার্যক্রমে নিষ্ক্রিয় হয়ে যান। এতে নৌকার সমর্থকেরা সন্দেহ করেন যে বিদ্রোহী প্রার্থীর সঙ্গে আক্কেল শেখের সমঝোতা হয়েছে। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় আক্কেল শেখের বাড়িতে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা আলোচনা করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তখন বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত আক্কেল শেখের ছেলে তোতা শেখকে পার্শ্ববর্তী মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. বাহাউদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই তোতা শেখের মৃত্যু হয়।