নাটোরে দুজনের ১০ বছর কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেক জালিয়াতি করে নাটোর সোনালী ব্যাংকের ২৩ লাখ ৬০ হাজার টাকা আত্মসাৎ করায় দুজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। নাটোরের অতিরিক্ত দায়রা জজ রহিবুল ইসলাম গতকাল রোববার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন মইনুল ইসলাম ও আজিজুর রহমান। তাঁরা পলাতক রয়েছেন। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে প্রত্যেককে আরও এক বছরের কারাদণ্ড দেন আদালত। গ্রেপ্তার হওয়ার দিন থেকে তাঁদের সাজার মেয়াদ শুরু হবে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা আশরাফুল আলম ও মতিউর রহমানকে বেকুসর খালাস দেওয়া হয়।