নাটোরে ঘরে আগুন লেগে প্রতিবন্ধী নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্নিকাণ্ড
প্রতীকী ছবি

নাটোরে ঘরে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে শিল্পী খাতুন (৩৫) নামের এক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের তেঘরিয়া কদমতলা গ্রামে এই অগ্নিকাণ্ড ঘটে। নিহত শিল্পী ওই গ্রামের মোহাম্মদ চৌধুরীর মেয়ে।

সদর থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিবন্ধী অবিবাহিত শিল্পী খাতুন বাবার বাড়িতে ছন ও টিন দিয়ে ঘেরা একটি ঘরে থাকতেন। রাতে তিনি নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোর পাঁচটার দিকে হঠাৎ তাঁর ঘরে আগুন লাগে। ঘর থেকে বের হওয়ার আগেই তাঁর সারা শরীর পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভায়। এ সময় মুমূর্ষু অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা শিল্পীকে উদ্ধার করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।

প্রতিবন্ধী অবিবাহিত শিল্পী খাতুন বাবার বাড়িতে ছন ও টিন দিয়ে ঘেরা একটি ঘরে থাকতেন। রাতে তিনি নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোর পাঁচটার দিকে হঠাৎ তাঁর ঘরে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।

অগ্নিকাণ্ডে মারা যাওয়ার খবর পেয়ে উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে শিল্পীর স্বজনদের হাতে ২০ হাজার টাকা ও খাদ্যসামগ্রী তুলে দেন।