নাট্য উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল থেকে নাট্য সংগঠন দিক থিয়েটার-এর চার দিনব্যাপী নাট্য উৎসব ও পুনর্মিলনী শুরু হয়েছে। দুপুরে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়। দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আমিনুল হক ভূইয়া এ উৎসবের উদ্বোধন করেন। এর আগে একই স্থান থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ফারজানা সিদ্দিকা, সহকারী প্রক্টর সামিউল ইসলামসহ সংগঠনটির সদস্যরা অংশ নেন।