নান্দাইলে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণ মামলায় অভিযুক্ত ময়মনসিংহের নান্দাইল উপজেলার যুবলীগের নেতা হাসিম উদ্দিন ফকির গতকাল বুধবার সকালে গ্রেপ্তার হয়েছেন। 
পুলিশ তাঁকে উপজেলার সংগ্রামকেলি বাজার থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
আদালত সূত্রে জানা যায়, গতকালই তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। হাসিম উদ্দিন উপজেলার শেরপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি।
মামলা সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর রাতে হাসিম উদ্দিন উপজেলার শেরপুর ইউনিয়নে সপ্তম শ্রেণির ওই ছাত্রীর শোবার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন।
২২ সেপ্টেম্বর ছাত্রীর বাবা বাদী হয়ে হাসিম উদ্দিন ও তাঁর এক সহযোগীকে অভিযুক্ত করে নান্দাইল মডেল থানায় মামলা করেন।
মামলা দায়েরের এক সপ্তাহ পর হাসিম নিজেকে নির্দোষ দাবি করে মামলা প্রত্যাহারের জন্য উপজেলার বিভিন্ন স্থানে পোস্টার সাঁটান।