নারায়ণগঞ্জে আরও ৮১ জন শনাক্ত, তবে মৃত্যু নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন আরও ৮১ জন। এ নিয়ে জেলায় ৩ হাজার ৩৯৮ জনের করোনা শনাক্ত হলো। তবে এই সময়ে কারোর মৃত্যু হয়নি।

জেলার করোনাবিষয়ক ফোকাল পারসন নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

করোনা পরিস্থিতিতে গত ৭ এপ্রিল নারায়ণগঞ্জকে অতিঝুঁকিপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত করে আইইডিসিআর। ৮ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা অবরুদ্ধ ঘোষণা করে সরকার। করোনায় সংক্রমিত হয়ে এক নারী চিকিৎসক ও জেলা প্রশাসনের এক কর্মচারীসহ ৮৫ জনের মৃত্যু হয়েছে।