নারায়ণগঞ্জে করোনায় আরও একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড–১৯ রোগে আক্রান্ত হয়ে দুই চিকিৎসকসহ ১২৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ২২ জন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭৪১ জন। আজ রোববার বিকেলে জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্র এই তথ্য জানিয়েছে।

সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ প্রথম আলোকে জানান, কোভিড–১৯ রোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার ৫৭ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি সোনারগাঁ উপজেলায়। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬৭ জনের। এর মধ্যে ২২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় সংগ্রহ করা ৫১ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন ৩ জন, সদর উপজেলায় নমুনা সংগ্রহ করা ৩৩ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ ৭ জন, বন্দর উপজেলায় সংগ্রহ করা ১০ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ ৫ জন, আড়াইহাজারে সংগ্রহ করা ১১ জনের নমুনায় পরীক্ষায় পজিটিভ ৫ জন, সোনারগাঁয়ে সংগ্রহ করা ৯ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন ২ জন।