নারায়ণগঞ্জে করোনায় আরও ২ মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ১ চিকিৎসকসহ ৯৯ জনের মৃত্যু হলো। আজ বুধবার দুপুরে জেলা সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানানো হয়েছে।
জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ২৯০।
এ বিষয়ে জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, কোভিডে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৪ জন। আইসোলেশনে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৬৮ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সিটি এলাকায় মৃত্যু হয়েছে ৫৭ জনের, সদর উপজেলায় ২১ জন, বন্দর উপজেলায় ৩ জন, আড়াইহাজারে ৩ জন, সোনারগাঁয়ে ১৩ জনের।