নারায়ণগঞ্জে কোভিডে আরেকজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় কোভিড–১৯ আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তি সোনারগাঁ উপজেলার। এ নিয়ে জেলায় মোট ১১৪ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭০ জন।

জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যসচিব জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ আজ সোমবার এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

সিভিল সার্জন জানান, মারা যাওয়া ব্যক্তির বয়স ৬৫ বছর। তিনি গতকাল রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সিভিল সার্জন আরও জানান, জেলায় এখন মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯১ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৯৬২ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৭৮০ জনের।