প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ে নারী উদ্যোক্তাদের ফ্যাশন ডিজাইন বিষয়ে পাঁচ দিনের প্রশিক্ষণ গতকাল শনিবার শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সাংসদ সেলিনা জাহান। তিনি প্রশিক্ষণে অংশ নেওয়া নারীদের হাতে সনদ তুলে দেন। বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে এসএমই ফাউন্ডেশনের অর্থায়নে ঠাকুরগাঁওয়ের মানবকল্যাণ ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণে ৩০ জন নারী উদ্যোক্তা অংশ নেন। জেলা প্রশাসক মো. আবদুল আওয়াল, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মনোয়ারা চৌধুরী, প্রশিক্ষক সাবা নওরিন, উইমেন চেম্বারের প্রতিনিধি চন্দনা ঘোষ প্রমুখ বক্তব্য দেন। ঠাকুরগাঁও প্রতিনিধি