নারী নির্যাতন প্রতিরোধে আলোচনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সোসাইটি (কেএইচআরডিএস) ও কেরানীগঞ্জ মহিলা উন্নয়ন সমবায় সমিতির সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এডাব’-এর আয়োজনে আলোচনা সভা হয়েছে।
গতকাল শনিবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়ন পরিষদে এ আলোচনা সভা হয়।
কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সোসাইটি ঢাকা জেলার নির্বাহী সদস্য সৈয়দা শামীমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন আগানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ্ খুশী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর আসাদ হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ইউপি সদস্য তানিয়া আক্তার, আজহারুল হাসান প্রমুখ।