নারী শিশুসহ গ্রেপ্তার ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় নারী-শিশুসহ সাতজনকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দহগ্রাম বিজিবি ক্যাম্পের সদস্যরা।
আটক ব্যক্তিরা হলেন হাতীবান্ধা উপজেলার নওদাবাস গেন্দুগুড়ি গ্রামের মন্টু চন্দ্র বর্মণ (৪০), তাঁর মা কুসুম বালা (৬৫), একই এলাকার গজেন্দ্র নাথ বর্মণ (৪৫), তাঁর স্ত্রী ভারতী রানী বর্মণ (৩৫), তাঁদের বড় মেয়ে সুনীতি রানী (১৭), ছেলে হরি মাধব বর্মণ (১২) ও অচিন্ত্য বর্মণ (৮)।