নারীর জুতায় ছিল ৮০০ ইয়াবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পথচারীবেশী নারীর জুতার নিচে সুকৌশলে লুকানো ছিল ৪০০ করে ৮০০ ইয়াবা বড়ি। আর পুরুষের জিনস পেন্টের পকেটে ৫১০টি ইয়াবা বড়ি। গতকাল শনিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ক্রসিং এলাকায় কর্ণফুলী পুলিশের হাতে ধরা পড়েন দুজনে।

গ্রেপ্তার দুজন হলেন সাতকানিয়া উপজেলার খোরশেদ আলম (৪০) ও ঢাকার মুগদা এলাকার শওকত আরা (৩৯)। দুজনের কাছ থেকে ১ হাজার ৩১০টি ইয়াবা পায় পুলিশ।
কর্ণফুলী পুলিশ জানায়, কক্সবাজার থেকে ইয়াবা বড়িগুলো কিনে চট্টগ্রাম শহরে প্রবেশের আগে ক্রসিং এলাকায় অবস্থানকালে পুলিশের হাতে ধরা পড়েন দুজনে।
এ ব্যাপারে কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার দুজনকে আজ রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।