প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নবনিযুক্ত ৩৮০ জন নার্সকে নিয়ে গতকাল শনিবার হাসপাতালের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হাসপাতালের সহকারী রেজিস্ট্রাররাও উপস্থিত ছিলেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিন সভায় সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন উপপরিচালক মোহাম্মদ দিদারউল ইসলাম, সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) শেখ মোহাম্মদ জামাল মোস্তফা চৌধুরী, সহকারী পরিচালক (প্রশাসন) দিল আংগিজ বেগম, নার্সিং কলেজের অধ্যক্ষ মাকসুদা বেগম, সেবা তত্ত্বাবধায়ক শিপ্রা চৌধুরী, নার্সিং অ্যাসোসিয়েশনের সভাপতিরূপনা চৌধুরী প্রমুখ। নার্সদের উদ্দেশে পরিচালক বলেন, রোগীদের সুষ্ঠু চিকিৎসাসেবায় সহকারী রেজিস্ট্রার ও নার্সদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সেবার ব্রত নিয়ে কাজ করে যেতে তাঁদের প্রতি আহ্বান জানান তিনি।