নালিতাবাড়ী সীমান্তে ভারতীয় রুপিসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নালিতাবাড়ীর সীমান্তবর্তী শান্তির গোপ থেকে ভারতীয় রুপিসহ দুজনকে আটক করা হয়েছে। রোববার দুপুরে বারমারি বিজিবি ক্যাম্পে
ছবি: প্রথম আলো

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে আজ রোববার ২৯ হাজার ভারতীয় রুপিসহ দুই তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সকাল নয়টার দিকে পোড়াগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী শান্তির মোড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক দুজন হলেন ঝিনাইগাতী উপজেলার ডাকাবর গ্রামের নুর মোহাম্মদের ছেলে আল আমিন (১৮) এবং কালাচান মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৮)। এ সময় তাঁদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।

বিজিবি বারমারি ক্যাম্প সূত্রে জানা গেছে, সকাল নয়টার দিকে বারমারি বিজিবির ক্যাম্পের নায়েক মাহবুবুল ইসলামের নেতৃত্বে একটি দল টহলে বের হয়। গোপন সংবাদের ভিত্তিতে পোড়াগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী শান্তির মোড় এলাকা থেকে আল আমিন ও জুয়েল মিয়াকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২৯ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়। তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

এ ব্যাপারে আজ দুপুরে বিজিবির বারমারি ক্যাম্পের কমান্ডার আলতাফ হোসেন বলেন, দুই তরুণকে ২৯ হাজার ভারতীয় রুপিসহ আটক করা হয়েছে। বিজিবি বাদী হয়ে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে।