নাশকতার মামলায় গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন এবং জামায়াতের কর্মী তৌহিদুল ইসলামকে হামলা ও নাশকতার মামলায় পুলিশ গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, উপজেলার চরমার্টিন এলাকা থেকে সারওয়ার এবং চরলরেন্স এলাকা থেকে তৌহিদকে গ্রেপ্তার করা হয়। তৌহিদের বিরুদ্ধে দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে হামলা এবং ওই সময় হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টির অভিযোগে ১০টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আর যুবদল নেতা রাসেলের বিরুদ্ধেও একই অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গতকাল বুধবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি