নিখোঁজের ১৩ দিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার
নিখোঁজের ১৩ দিন পর কক্সবাজারের চকরিয়া উপজেলা এলাকার নদী থেকে আজ বুধবার কামাল হোছাইন (৪০) নামের এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম কামাল উদ্দিন। তিনি উপজেলার মাতামুহুরী নদীর পূর্ব বড় ভেওলা ইউনিয়নের বাসিন্দা।
জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খাঁন বলেন, ‘আজ বিকেলে উপজেলার মাতামুহুরী নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। খবর পেযে পুলিশ লাশটি উদ্ধার করে। মরদেহটি পচে-গলে গিয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ ও ধরণ জানা যাবে।
নিহতের স্ত্রী মরতুজা বেগম সাংবাদিকদের বলেন, গত ১০ ডিসেম্বর দুপুরে ঘর থেকে বের হন কামাল। এরপর আর ফেরেননি। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি।
মরতুজা বেগম বলেন, কামালের সঙ্গে কারও শত্রুতা। তবু তাঁর ধারণা, এটি হত্যাকাণ্ড। তবে কে বা কারা কেন তাকে হত্যা করেছে সে ব্যাপারে কিছু জানেন না মরতুজা।
চকরিয়া থানার পুলিশ জানায়, পরিবার হত্যার ব্যাপারে কোনো লিখিত অভিযোগ দিলে তা খতিয়ে দেখা হবে।