নিখোঁজের ৬ দিন পর ডোবা থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ উদ্ধার
প্রতীকী ছবি

নিখোঁজের ছয় দিন পর নাটোরের বড়াইগ্রামে ডোবা থেকে বির্জিনিয়া কস্তা (৭৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বনপাড়া পৌর এলাকার সরদারপাড়ায় রাস্তার পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি উপজেলার মাঝগাঁও বাহিমালি পূর্বপাড়ার মৃত বায়েন জোসেফের স্ত্রী।

বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্র সূত্রে জানা যায়, বির্জিনিয়া কস্তা মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত রোববার থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ পথচারীরা নাটোর-পাবনা সড়কের পাশের ডোবায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে স্বজনেরা এসে লাশ শনাক্ত করেন। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আজ পথচারীরা নাটোর-পাবনা সড়কের পাশের ডোবায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে স্বজনেরা এসে লাশ শনাক্ত করেন।

নিহত ব্যক্তির ভাতিজা পঙ্কজ কস্তা বলেন, বির্জিনিয়া কস্তা মানসিক সমস্যায় ভুগছিলেন। কাউকে না বলে তিনি রোববার বাড়ি থেকে চলে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে আজ সকালে তাঁর লাশ ডোবায় পাওয়া যায়।

বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক রাশেদুল ইসলাম বলেন, মৃত্যুর কারণ নিশ্চিত করতে বৃদ্ধার লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।