নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে। এতে ১৭টি পদে নির্বাচন হবে। ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। ইতিমধ্যে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া শুরু করেছেন। জেলা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক মফিজুল ইসলামকে প্রধান নির্বাচন কমিশনার করে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।