নির্মাণাধীন ঘরের চাল থেকে পড়ে কাঠমিস্ত্রির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নির্মাণাধীন একটি টিনের ঘরের চাল থেকে পড়ে কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা দুইটার দিকে উপজেলার পুড়াপাড়া ইউনিয়নের রায়ের বল্লভদী গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তির নাম মান্দার সরকার (৩৪)। তিনি একই ইউনিয়নের ছোট কুমারদিয়া গ্রামের মৃত সদানন্দ সরকারের ছেলে। মান্দার সরকার পাঁচ বছর বয়সী এক মেয়ের বাবা। তাঁর স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা।
পুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, কাঠমিস্ত্রি মান্দার বল্লভদী গ্রামের হারুন শেখের বাড়িতে একটি টিনের ঘর নির্মাণ করছিলেন। ঘরের চালে কাজ করার সময় হঠাৎ পড়ে গুরুতর আহত হন। এলাকাবাসী উদ্ধার করে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।