নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়ার জঙ্গল পদুয়া ধইন্যারবিল এলাকায় গত রোববার বন্য হাতির আক্রমণে নূর মোহাম্মদ (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা সাতটার দিকে ধইন্যারবিল এলাকায় নিজের বাগান দেখতে যাওয়ার পথে একদল বন্য হাতির সামনে পড়ে যান নূর মোহাম্মদ। এ সময় হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি