নীলফামারীতে আরও ৪ জনের করোনা শনাক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে নতুন করে আরও চারজনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর ফলে জেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ৩৩৪ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ছয়জন। আর সুস্থ হয়েছেন ২৪৩ জন।
গতকাল রোববার রাতে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে নতুন চারজন শনাক্তের তথ্য আসে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ৩৩৪ কোভিড–১৯ রোগীর মধ্যে সদরে ১০৬ জন, জলঢাকা উপজেলায় ৬৭ জন, ডিমলা উপজেলায় ৪৯ জন, সৈয়দপুর উপজেলায় ৪৬ জন, ডোমার উপজেলায় ৩৮ জন ও কিশোরগঞ্জ উপজেলায় ২৮ জন। জেলায় পরীক্ষার জন্য মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ১৯৭ জনের। ফলাফল পাওয়া গেছে ২ হাজার ৯০৯টি নমুনার।
জেলার সিভিল সার্জন রণজিত কুমার বর্মন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।