নীলফামারীতে আরও ৯ জনের করোনা শনাক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলায় একই পরিবারের দুজনসহ নতুন করে আরও নয়জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২৭৯ জনে। শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্তদের মধ্যে নীলফামারী পৌরসভা এলাকার একই পরিবারের দুজন, জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নের এক যুবক, জলঢাকা পৌরসভা এলাকায় তিনজন, ডোমার উপজেলায় দুজন ও ডিমলা উপজেলার এক যুবক রয়েছেন।
জেলা সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন বলেন, জেলায় এখন পর্যন্ত কোভিড–১৯–এ আক্রান্তের সংখ্যা ২৭৯। এর মধ্যে মারা গেছেন ছয়জন। আর সুস্থ হয়েছেন ১৩৬ জন।