নীলফামারীতে করোনা প্রতিরোধে সুরক্ষাসামগ্রী বিতরণ কর্মসূচি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে করোনা মহামারি প্রতিরোধে মাসজুড়ে জনসচেতনতা তৈরি ও সুরক্ষাসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক। সোমবার বিকেলে শহরের বঙ্গবন্ধু চত্বরে
প্রথম আলো

নীলফামারীতে করোনা মহামারি প্রতিরোধে মাসজুড়ে জনসচেতনতা তৈরি ও সুরক্ষাসামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বাসা) নীলফামারী জেলা শাখা।

জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বাংলাদেশের প্রশাসন, আপনার পাশে সর্বক্ষণ’ স্লোগানে সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে ওই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আবদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জয়নুল আবেদীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার প্রমুখ।

সোমবার জেলার ছয় উপজেলায় একসঙ্গে এ কর্মসূচি শুরু করা হয়েছে।

জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী বলেন, করোনা মহামারি প্রতিরোধে শোকের মাসে এ কর্মসূচি চলমান থাকবে। সোমবার জেলার ছয় উপজেলায় একসঙ্গে এ কর্মসূচি শুরু করা হয়েছে।

পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের লেডিস ক্লাব চত্বরে ৫০ জন দরিদ্র নারীর মধ্যে ১০ কেজি করে চাল, ১ কেজি করে ডাল ও চিনি, গুঁড়া দুধ, সেমাই ও সাবান বিতরণ করা হয়। ওই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন লেডিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসকের সহধর্মিণী ফাতেহা শিরিন চৌধুরী। শেষে ক্লাব চত্বরে বৃক্ষ রোপণ করেন ক্লাবের সদস্যরা।