নীলফামারীতে জেএমবি সদস্য সন্দেহে গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গতকাল শনিবার নীলফামারীর বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ রোববার এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার তিনজন হলেন মো. মফিদুল ইসলাম (২৯), মো. বুলবুল ইসলাম ওরফে বাবলু (২৫) ও মো. লাভলু ইসলাম (২৭)।

মোহাম্মদ আসলাম খান বলেন, ৪ ডিসেম্বর নীলফামারীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেএমবির সদস্য সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করে র‍্যাব। তাঁদের বিরুদ্ধে সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। পরে তাঁদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন এটিইউর কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গতকাল তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে চারটি মুঠোফোন জব্দ করা হয়েছে।