নেতা-কর্মীদের সঙ্গে জয়া সেনগুপ্তার মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপনির্বাচনের আগে গতকাল রোববার বিকেলে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন আওয়ামী লীগের প্রার্থী জয়া সেনগুপ্তা। দিরাই শহরের একটি কমিউনিটি সেন্টারে এই সভা হয়।
দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দলীয় প্রার্থী প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, সুরঞ্জিত সেনগুপ্তের ছেলে সৌমেন সেনগুপ্ত, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, দিরাই পৌরসভার মেয়র মোশারফ মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান বুলবুল, দিরাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সোহেল আহমদ ও সিরাজ–উদ–দৌলা তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায় প্রমুখ।
সভায় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে জয়া সেনগুপ্তা বলেন, ‘সুরঞ্জিত সেনগুপ্তকে আপনারাই তৈরি করেছিলেন। আপনাদের প্রতি সম্মান দেখিয়ে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা উপনির্বাচনে এখানে আমাকে দলীয় প্রার্থী করেছেন। তাই সব ভেদাভেদ ভুলে নৌকাকে জয়ী করতে হবে।’