নেত্রকোনায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা পরিবহন বাস মালিক সমিতির কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে গত শুক্রবার থেকে নেত্রকোনার সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের বাস চলাচল বন্ধ আছে। 
অভিযোগ উঠেছে, বর্তমান কমিটির মেয়াদ থাকা সত্ত্বেও রাজনৈতিক একটি প্রভাবশালী মহলের যোগসাজশে অবৈধ আহ্বায়ক কমিটি গঠন নিয়ে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
জেলা পরিবহন বাস মালিক সমিতি সূত্র জানায়, সমিতির বর্তমান কমিটির মেয়াদ ২০১৬ সালের ৩০ মার্চ পর্যন্ত। কিন্তু সম্প্রতি রাজনৈতিক একটি প্রভাবশালী মহল নিজেদের পছন্দের লোক দিয়ে ৫৯ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করে। এরই পরিপ্রেক্ষিতে সমিতি কর্তৃপক্ষ শুক্রবার থেকে পরিবহন ধর্মঘটের ডাক দেয়। এতে নেত্রকোনার সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও কিশোরগঞ্জের বাস চলাচল বন্ধ হয়ে যায়।