প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে গতকাল শনিবার নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের মারধরে চারজন আহত হয়েছেন। নৌকার মালিক সাবেক ইউপি সদস্য রজব আলী জানান, সকাল আটটার দিকে ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে নৌকার গতিরোধ করে। তারা হামলা চালিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ছয় লাখ টাকা লুট করে। চৌহালী থানার ওসি আকরাম হোসেন জানান, যমুনা নদীর শাহজাদপুর থানা এলাকার চানতারা এলাকায় ঘটনাটি ঘটেছে। দুষ্কৃতকারী ব্যক্তিদের ধরতে নৌপথে পুলিশ নিয়মিত টহল অব্যাহত রেখেছে।