নোংরা রাজনীতির অপসারণ চেয়েছেন চরমোনাইয়ের পীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চরমোনাইয়ের পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমফাইল
ফাইল ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম সংঘাতের নোংরা রাজনীতির অপসারণ চেয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের আউটার স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, আগামী নির্বাচন সমৃদ্ধি ও কল্যাণকর দেশের জন্য হোক। দলের জন্য নয়। নোংরা রাজনীতি বাদ দিয়ে স্বাধীনতার মূল লক্ষ্য অর্জনে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।

আওয়ামী লীগ-বিএনপির সবাই দুর্নীতিবাজ নয় উল্লেখ করে সৈয়দ মুহাম্মদ ফজলুল করিম বলেন, আওয়ামী লীগের সবাই দুর্নীতিবাজ নয়, বিএনপির মধ্যেও ভালো মানুষ আছে। আমরা দেশের সব নীতিমান, ভালো মানুষ ও আদর্শ নাগরিকদের নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।

দলের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন দলের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, আমিনুল ইসলাম প্রমুখ।