নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় বিভিন্ন অনিয়মের কারণে দুই কেন্দ্রসচিবকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। গতকাল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ওই তথ্য প্রকাশ করা হয়েছে। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বড়াইয়া-৫২৩ ও গালুয়া-৫২৪ কেন্দ্রের সচিবদের কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। তাঁদের আগামী সোমবারের মধ্যে শিক্ষা বোর্ড চেয়ারম্যানের দপ্তরে সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে। বরিশাল অফিস