নোয়াখালীতে ভোটকেন্দ্রের পাশের ঝোপ থেকে পরিত্যক্ত অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী জেলা

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বাচারগাঁ ভোটকেন্দ্রের পশ্চিম পাশে শহিদুল ইসলামের বাড়ির পাশের ঝোপের ভেতর দেশীয় এলজি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে ভোটকেন্দ্রের পশ্চিম পাশে শহিদুল ইসলামের বাড়ির পাশের ঝোপের ভেতর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সূত্র জানায়, আজ বুধবার সোনাইমুড়ী উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকালে ১০ নম্বর আমিশাপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাচারগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পশ্চিম পাশে শহিদুল ইসলামের বাড়ির পাশের ঝোপের ভেতর দেশীয় এলজি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার সংবাদ পাওয়া যায়। এরপর নির্বাচনের দায়িত্বে টহলরত পুলিশের একটি দল অস্ত্র উদ্ধার করে। তবে কে বা কারা সেখানে রেখেছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পুলিশ এখনো উদ্‌ঘাটন করতে পারেনি।

জেলা পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, এলজি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। কে বা কারা অস্ত্রটি সেখানে রেখে গেছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে।