নোয়াখালীতে আগুনে পুড়ল ৫ দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার সকালে নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের জনতা বাজারে
ছবি: প্রথম আলো

নোয়াখালীর কবিরহাট উপজেলায় অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে গেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার ধানশালিক ইউনিয়নের জনতা বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কোম্পানীগঞ্জ ও কবিরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ছয়টার দিকে বাজারের একটি কনফেকশনারি দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের একটি কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে একটি কসমেটিকসের দোকান, একটি জুতার দোকান, একটি পোলট্রি মুরগির দোকানসহ পাঁচটি দোকান পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোহাম্মদ আজাদ বলেন, আকস্মিক অগ্নিকাণ্ডে তাঁর দোকানসহ পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাঁদের কমপক্ষে ৪০ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে ফায়ার সার্ভিসের কোম্পানীগঞ্জ স্টেশনের কর্মকর্তা মো. জামিল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।