নোয়াখালীতে আরও ২৪ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯–এ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৭০৭। সোমবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে নোয়াখালী সদর উপজেলার ৮, বেগমগঞ্জের ১০, কবিরহাটের ৪, কোম্পানীগঞ্জের ২ জন রয়েছেন। এই ২৪ জনসহ জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭০৭।

নোয়াখালীর সিভিল সার্জন মাসুম ইফতেখার জানান, জেলায় মোট শনাক্ত করোনা রোগীদের মধ্যে মারা গেছেন ৪০ জন। সুস্থ হয়েছেন ৬৬৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৬০ জন।