নোয়াখালীতে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার জমিদারহাট বাজারের পশ্চিমে বড় পোল নামক স্থানে ফেনী-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ ইমাম হোসেন (৩৫)। তিনি দুর্ঘটনাকবলিত অটোরিকশাটির চালক ছিলেন। ইমাম হোসেনের বাড়ি সেনবাগ পৌরসভার বাবুপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে সেনবাগ উপজেলা থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে বেগমগঞ্জের চৌমুহনীর দিকে যাচ্ছিল। সেটি নোয়াখালী-ফেনী মহাসড়কের জমিদারহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক ইমাম হোসেন নিহত হন। অটোরিকশাটির আহত তিন যাত্রীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) মৃদুল কান্তি কুরি প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে। স্থানীয় বাসিন্দারা ট্রাকটি জব্দ করেছে। তবে ট্রাকের চালক পলাতক।