নোয়াখালীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাদক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত আটটার দিকে উপজেলার ছাতারপাইয়া এলাকা থেকে সহকারী উপপরিদর্শক (এএসআই) কাউছার আহমদ তাঁকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার আসামি হলেন মো. জামাল হোসেন (৪৫)। তিনি ছাতারপাইয়া এলাকার বাসিন্দা মো. আলী হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তার জামাল হোসেন মাদক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি। তাঁর বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আজ শনিবার দুপুরে তাঁকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। শুনানি শেষে জামাল হোসেনকে কারাগারে পাঠানো হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, মাদক মামলায় সাজাপ্রাপ্ত জামাল হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।