নোয়াখালীর ভাসানচরে পৌঁছাল ১ হাজার ৬৫৪ রোহিঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতিয়ার ভাসানচরে পৌঁছাল আরও ১ হাজার ৬৫৪ জন রোহিঙ্গা। বৃহস্পতিবার দুপুরে ভাসানচরে নৌবাহিনীর জেটিতে
ছবি: সংগৃহীত

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে হাতিয়ার ভাসানচরে পৌঁছেছে আরও ১ হাজার ৬৫৪ রোহিঙ্গা শরণার্থী। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে নৌবাহিনীর পাঁচটি জাহাজে করে রোহিঙ্গারা ভাসানচরে পৌঁছায়। আরও দুটি জাহাজে করে আনা হয় তাঁদের মালামাল।

আরও পড়ুন

ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (সিআইসি) গোবিন্দ চাকমা আজ সন্ধ্যায় প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। গোবিন্দ চাকমা বলেন, ৪১৭টি পরিবারের ১ হাজার ৬৫৪ রোহিঙ্গা শরণার্থীকে জাহাজ থেকে নামানোর পর নৌবাহিনীর পন্টুন–সংলগ্ন হেলিপ্যাডে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর তাঁদের সেখান থেকে গাড়ির মাধ্যমে নির্ধারিত ক্লাস্টারে নিয়ে যাওয়া হয়।

এ নিয়ে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৫৪।

গোবিন্দ চাকমা জানান, আজ যারা এসেছে, তাদের মধ্যে ৮৫ রোহিঙ্গা কক্সবাজার থেকে বেড়াতে ভাসানচর এসেছে। এ ছাড়া ভাসানচর থেকে কক্সবাজার বেড়াতে যাওয়া ১৫৫ রোহিঙ্গা পুনরায় একই জাহাজে ভাসানচর ফিরে এসেছে।

আরও পড়ুন

এ নিয়ে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৫৪। এর আগে বিভিন্ন দফায় ২১ হাজার ৪০০ রোহিঙ্গা নাগরিককে ভাসানচরের আশ্রয়ণ প্রকল্পের ক্যাম্পে স্থানান্তর করা হয়েছিল।

আরও পড়ুন