পঞ্চগড়ে শেষ হলো স্কাউটসের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদায় মহাতাঁবু জলসার মধ্য দিয়ে শেষ হলো পাঁচ দিনব্যাপী স্কাউটসের সমাবেশ। গত সোমবার রাতে সাঁকোয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরিতে এই মহাতাঁবু জলসা অনুষ্ঠিত হয়।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু আউয়ালের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোদা গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম, বোদা মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. জামিউল হক, সাঁকোয়া স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক সায়েদ মঞ্জুরুল হাসান ও বোদা মডেল প্রাথমিক বিদালয় প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান।
মানবকল্যাণে স্কাউটিং এবং জ্বলছে আলো, চলছে দেশ-এগিয়ে যাচ্ছে বাংলাদেশ—এই স্লোগান নিয়ে গত ২৩ জানুয়ারি চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরি ও তৃতীয় স্কাউটস সমাবেশ শুরু হয়। এতে বোদা উপজেলার ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ কাব স্কাউট অংশ নেয়। পাঁচ দিনব্যাপী এই আসরে স্কাউটদের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।