পঞ্চগড়ে সিপিবির সম্মেলন
পঞ্চগড় সরকারি মিলনায়তনে গতকাল শনিবার দুপুর ১২টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) পঞ্চগড় জেলা শাখার নবম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা শামসুজ্জামান সেলিম। সম্মেলনে সভাপতিত্ব করেন সিপিবির জেলা সভাপতি রেজাউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক সাজেদুল হক। সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সম্পাদকমণ্ডলীর সদস্য এরশাদ হোসেন সরকার, ফিরোজা খন্দকার, এম এ হান্নান প্রমুখ।
এর আগে বেলা ১১টায় পঞ্চগড় সরকারি মিলনায়তন চত্বরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও দলের পতাকা উত্তোলন শেষে জেলা উদীচীর সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দুপুরে খাবার বিরতির পর বেলা সাড়ে তিনটায় দলের কাউন্সিল শুরু হয়।