পটিয়া জুয়েলার্স সমিতির নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়ার স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন জুয়েলার্স সমিতির ত্রিবার্ষিক নির্বাচন গতকাল বুধবার উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের কারণে ব্যবসায়ীরা সন্ধ্যা পর্যন্ত সোনার দোকান বন্ধ রাখেন। নির্বাচনে মডার্ন এসবি জুয়েলার্সের মালিক উজ্জ্বল ধর সভাপতি, নিউ কল্পনা জুয়েলার্সের মালিক সবুজ ধর সাধারণ সম্পাদক, প্রিয়া জুয়েলার্সের মালিক বিকাশ চন্দ ধর সহসভাপতি, পিএম জুয়েলার্সের মালিক সঞ্জয় ধর সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে বসুন্ধরা জুয়েলার্সের বিপ্লব ধর এবং এস এম জুয়েলার্সের খোকন চন্দ ধর সহ-অর্থসম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনার রবীন্দ্র কুমার ধর ও স্বপন বিশ্বাস জানান, পটিয়া উপজেলা সদরে জুয়েলার্স সমিতির মোট ভোটার ৯১ জন।