পণ্য জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজিবি-৩ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করেছেন। গতকাল শনিবার পৌর শহরের চুড়িপট্টি মহল্লায় পৃথক দুটি অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। বিজিবি-৩ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় উপ-অধিনায়ক মেজর আশরাফ আলীর নেতৃত্বে ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে ঘটিত টাস্কফোর্স চুড়িপট্টি বাজারে অভিযান চালিয়ে ৫ হাজার ৫৫৭ কেজি বিট লবণ, ২ হাজার ২৩০ কেজি চিনি ও ৩৫০ কেজি জিরা জব্দ করেন। এ ছাড়া ভোরে বাসুদেবপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা চুড়িপট্টি মহল্লা থেকে ১৬০টি ভারতীয় শাড়ি জব্দ করেন।