পথশিশুদের শীতবস্ত্র দিল 'নগর ফুল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পথশিশুদের হাতে শীতবস্ত্র তুলে দিল বেসরকারি সংগঠন ‘নগর ফুল’। গত শুক্রবার সকালে নগরের সিআরবি এলাকায় এক অনুষ্ঠানে পথশিশুদের নিয়ে কাজ করা এই সংগঠনটি ৩০০ শিশুর হাতে শীতবস্ত্র তুলে দেয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর ফুল-এর সভাপতি বায়েজিদ সাগর। সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি সাইফুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মুসলিম উদ্দীন, চট্টগ্রাম সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগের বিশেষ প্রতিনিধি এম এ সোহেল আহমেদ, অস্ট্রেলিয়ান রেডক্রস ব্লাড সার্ভিসের টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার এমিলি টংস, চিকিৎসক মিনহাজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা পথ শিশুদের টোকাই হিসেবে অভিহিত না করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।