পদত্যাগকারীদের বাদ রেখেই ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি

খুলনা মহানগর বিএনপির ৭১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। আজ মঙ্গলবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অনুমোদন দেন। এর আগে গত ৯ ডিসেম্বর তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল।

নতুন ঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ১৬ জনকে। সদস্য হিসেবে আছেন ৫৩ জন। তবে ওই সময় আহ্বায়ক কমিটিতে আগের কমিটির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুকে না রাখায় খুলনা মহানগর বিএনপিতে গণপদত্যাগের ঘটনা ঘটেছিল। অনেক নেতা–কর্মী লিখিতভাবে পদত্যাগ করেছিলেন। পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে ওই নেতা–কর্মীদের স্থান দেওয়া হয়নি। নতুন কমিটি সাজানো হয়েছে অনেকটা সাবেক ছাত্রনেতাদের দিয়ে।

বিএনপি নেতা–কর্মীরা বলছেন, পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে নজরুল ইসলামের অনুসারীদের কাউকেই রাখা হয়নি। অনেক জ্যেষ্ঠ নেতারা বাদ পড়েছেন। পাশাপাশি যাঁরা একটি ‘বিশেষ নেতার’ ঘনিষ্ঠ ছিলেন, নতুন কমিটিতে তাঁরাই মূলত স্থান পেয়েছেন।

কমিটিতে যাঁরা স্থান পেয়েছেন, তাঁরা হলেন আহ্বায়ক এস এম শফিকুল আলম, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম, কাজী মো. রাশেদ, স ম আবদুর রহমান, সৈয়দা রেহেনা, নুরুল হাসান, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান, শের আলম, আবুল কালাম, বদরুল আনাম খান, মাহাবুব হাসান, চৌধুরী শফিকুল ইসলাম, একরামুল হক, মাসুদ পারভেজ, শেখ সাদি ও হাসানুর রশিদ চৌধুরী।

কমিটিতে সদস্যসচিব হিসেবে আছেন মো. শফিকুল আলম। সদস্য হয়েছেন রকিবুল ইসলাম, ফকরুল আলম, জালাল শরিফ, শেখ জাহিদুল ইসলাম, আবদুর রাজ্জাক, হাফিজুর রহমান, আশফাকুল রহমান, ওয়াহিদুর রহমান, তানভিরুল আজম, সাহিনুল ইসলাম, রুবায়েত হোসেন, মুরশিদ কামাল, আরিফ ইমতিয়াজ খান, মাসুম রশিদ, হুমায়ন কবির, বিপ্লবুর রহমান, সাজ্জাদ হোসেন, সৈয়দ সাজ্জাদ আহসান, কাজী মিজানুর রহমান, এহতেশামুল হক, চৌধুরী তৌহিদুর রহমান, একরামুল হক, জহর মীর, নাজির উদ্দিন, শেখ ইমাম হোসেন, হাবিব বিশ্বাস, আহসান উল্লাহ, মো. আলী, তারিকুল ইসলাম, শরিফুল আনাম, শেখ জামাল উদ্দিন, মো. আবদুল হালিম, আবু সাইদ হাওলাদার, আফসার উদ্দিন, মোল্লা ফরিদ আহমেদ, আনসার আলী, নাসির খান, আবদুস সালাম, আলমগীর হোসেন, কাজী শাহ নেওয়াজ, আবদুর রহমান, নাজমুল হুদা চৌধুরী, ফারুক হোসেন, তারিকুল ইসলাম, খন্দকার হাসিনুল ইসলাম, মো. জাহিদ হোসেন, মিজানুর রহমান, শফিকুল ইসলাম, আক্কাস আলী, ফারুক হোসেন, মুজিবর রহমান, আজিজা খানম ও মাসুদ খান।

জানতে চাইলে মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম প্রথম আলোকে বলেন, নতুন কমিটিকে সাবেক ছাত্রনেতাদের প্রাধান্য দেওয়া হয়েছে। আগামী দিনে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন–সংগ্রাম করতে এই কমিটি সহায়ক ভূমিকা পালন করবে। তিনি বলেন, যাঁরা ওই সময় পদত্যাগ করেছিলেন, তাঁদের জন্য মহানগর বিএনপির দরজা খোলা রয়েছে। তাঁরা পদত্যাগ প্রত্যাহার করে ফিরে এলেই তাঁদের কমিটিতে নেওয়া হবে।