পদোন্নতি পেয়ে ডিআইজি হচ্ছেন ১১ পুলিশ কর্মকর্তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) পদমর্যাদার ১১ কর্মকর্তাকে ডিআইজি পদে পদোন্নতির সুপারিশ করা হয়েছে।
আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ–সংক্রান্ত একটি সুপারিশপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে পাঠানো হয়েছে। পুলিশ সদর দপ্তরের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
পদোন্নতির সুপারিশপ্রাপ্তরা হলেন খুলনা রেঞ্জের মো. হাবিবুর রহমান, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামান, বাসুদেব বণিক, পুলিশ সদর দপ্তরের এস এম আক্তারুজ্জামান, মো. মনিরুল ইসলাম, মো. হায়দার আলী খান, মো. মাহবুবুর রহমান ভুইয়া, রুহুল আমিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আমেনা বেগম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মো. আজাদ মিয়া, র্যাবের বেগম আতিকা ইসলাম।