মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কাজীরসূরা ২৬ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের বেশির ভাগ নদীতে বিলীন হয়ে গেছে। এ নিয়ে পদ্মার ভাঙনের শিকার হলো শিবচরের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন।
গত ২৩ জুলাই থেকে পদ্মার ভাঙনে বন্দরখোলা ইউনিয়নের নুরুদ্দিন মাদবরকান্দি এসইএসডিপি মডেল উচ্চবিদ্যালয়ের তিনতলা ভবনটি নদীতে বিলীন হয়ে গেছে। এ ছাড়া পদ্মার ভাঙনে চরজানাজাত ইউনিয়নের ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চবিদ্যালয়ের একাধিক স্থাপনা, ইউনিয়ন পরিষদের ভবন, একটি মাদ্রাসা ভবন, কাঁঠালবাড়ি ইউনিয়নের ৭৭ নম্বর কাঁঠালবাড়ি সরকারি বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারের তিনতলা ভবনও বিলীন হয়ে যায়।
গতকাল বুধবার দুপুরে ভাঙনকবলিত বন্দরখোলা ইউনিয়নের কাজীরসূরা এলাকায় গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের দোতলা ভবনের বেশির ভাগ নদীগর্ভে। বিদ্যালয়টি দেখতে আশপাশের লোকজন জড়ো হচ্ছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী বলেন, গত মঙ্গলবার গভীর রাতে স্কুল ভবনটি নদীতে বিলীন হয়ে যায়। সেদিন বিকেলে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্কুল পরিদর্শন করেছিলেন। রাত পার না হতেই বিদ্যালয়টি পদ্মা গিলে খেল।
স্কুলের ভবনটি পদ্মায় এভাবে ভেঙে যাওয়ায় খুব কষ্ট লাগছে। বেশি কষ্ট পাচ্ছি বিদ্যালয়ের ছোট ছেলেমেয়েদের কথা ভেবে। বিদ্যালয়টি ভেঙে যাওয়ায় শিক্ষার্থীদের লেখাপড়া চরমভাবে ব্যাহত হবে।
বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীর হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘স্কুলের ভবনটি পদ্মায় এভাবে ভেঙে যাওয়ায় খুব কষ্ট লাগছে। বেশি কষ্ট পাচ্ছি বিদ্যালয়ের ছোট ছেলেমেয়েদের কথা ভেবে। বিদ্যালয়টি ভেঙে যাওয়ায় শিক্ষার্থীদের লেখাপড়া চরমভাবে ব্যাহত হবে।’
২০০৮-০৯ অর্থবছরে বিদ্যালয়টি নির্মাণ করা হয়।
নির্মাণের সময় ভবনটি পদ্মা নদী থেকে প্রায় চার কিলোমিটার দূরে ছিল।
বিদ্যালয়ে চরের দুই শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করত।
বিদ্যালয় সূত্র জানায়, ২০০৮-০৯ অর্থবছরে বিদ্যালয়টি নির্মাণ করা হয়। নির্মাণের সময় ভবনটি পদ্মা নদী থেকে প্রায় চার কিলোমিটার দূরে ছিল। ভেঙে যাওয়া বিদ্যালয়ে চরের দুই শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করত।
শিবচরের ইউএনও মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘স্কুল ভবনটি আমরা মঙ্গলবার বিকেলে পরিদর্শনে গিয়েছিলাম। এর আগে বিলীন হওয়া বিদ্যালয়টির কাছাকাছি পদ্মার পানি চলে আসায় আমরা বিদ্যালয়ের ভবনটি রক্ষায় অসংখ্য বালুভর্তি জিও ব্যাগ ফেলেছি। কিন্তু কয়েক দিন ধরে বৈরী আবহাওয়া ও পদ্মায় প্রবল ঢেউ বাড়তে থাকায় হঠাৎ করেই আবার ভাঙন শুরু হয়।’ তিনি আরও বলেন, পদ্মায় বিলীন হওয়া প্রতিষ্ঠানগুলোর ভবন নির্মাণের জন্য তাঁরা জায়গা ঠিক করেছেন। তাঁরা আশা করছেন, শিক্ষার্থীদের পড়ালেখায় কোনো সমস্যা হবে না।
নদীতে বিলীন হওয়া বিদ্যালয়টির পাশেই আছে একটি কমিউনিটি ক্লিনিক, বন্দরখোলা ইউনিয়ন পরিষদের ভবন, কাজীরসূরাবাজারের দোকানপাট ও বসতবাড়ি। কাজীরসূরা এলাকার বাসিন্দা ইকবাল মদবর বলেন, ‘বিদ্যালয়টি পদ্মায় গিলে খেল। এখন ধীরে ধীরে কাজীরসূরাবাজারের দিকে আসছে ভাঙন। এভাবে ভাঙতে থাকলে আমাদের সব শেষ হয়ে যাবে।’
শিবচর উপজেলা প্রশাসন সূত্র জানায়, দুই দিন ধরে আবারও পদ্মা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বৈরী আবহাওয়া ও পদ্মায় প্রবল স্রোতের পাশাপাশি বেড়েছে ঢেউ। বড় বড় ঢেউয়ের আঘাতে পদ্মার পাড়ের বিভিন্ন অংশে ভয়াবহ আকারে ভাঙন শুরু হয়েছে। ভাঙন বৃদ্ধি পেয়েছে পদ্মার পুরো চরাঞ্চলে।বিদ্যালয় সূত্র জানায়, ২০০৮-০৯ অর্থবছরে বিদ্যালয়টি নির্মাণ করা হয়। নির্মাণের সময় ভবনটি পদ্মা নদী থেকে প্রায় চার কিলোমিটার দূরে ছিল। ভেঙে যাওয়া বিদ্যালয়ে চরের দুই শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করত।
শিবচরের ইউএনও মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘স্কুল ভবনটি আমরা মঙ্গলবার বিকেলে পরিদর্শনে গিয়েছিলাম। এর আগে বিলীন হওয়া বিদ্যালয়টির কাছাকাছি পদ্মার পানি চলে আসায় আমরা বিদ্যালয়ের ভবনটি রক্ষায় অসংখ্য বালুভর্তি জিও ব্যাগ ফেলেছি। কিন্তু কয়েক দিন ধরে বৈরী আবহাওয়া ও পদ্মায় প্রবল ঢেউ বাড়তে থাকায় হঠাৎ করেই আবার ভাঙন শুরু হয়।’ তিনি আরও বলেন, পদ্মায় বিলীন হওয়া প্রতিষ্ঠানগুলোর ভবন নির্মাণের জন্য তাঁরা জায়গা ঠিক করেছেন। তাঁরা আশা করছেন, শিক্ষার্থীদের পড়ালেখায় কোনো সমস্যা হবে না।
নদীতে বিলীন হওয়া বিদ্যালয়টির পাশেই আছে একটি কমিউনিটি ক্লিনিক, বন্দরখোলা ইউনিয়ন পরিষদের ভবন, কাজীরসূরাবাজারের দোকানপাট ও বসতবাড়ি। কাজীরসূরা এলাকার বাসিন্দা ইকবাল মদবর বলেন, ‘বিদ্যালয়টি পদ্মায় গিলে খেল। এখন ধীরে ধীরে কাজীরসূরাবাজারের দিকে আসছে ভাঙন। এভাবে ভাঙতে থাকলে আমাদের সব শেষ হয়ে যাবে।’
শিবচর উপজেলা প্রশাসন সূত্র জানায়, দুই দিন ধরে আবারও পদ্মা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বৈরী আবহাওয়া ও পদ্মায় প্রবল স্রোতের পাশাপাশি বেড়েছে ঢেউ। বড় বড় ঢেউয়ের আঘাতে পদ্মার পাড়ের বিভিন্ন অংশে ভয়াবহ আকারে ভাঙন শুরু হয়েছে। ভাঙন বৃদ্ধি পেয়েছে পদ্মার পুরো চরাঞ্চলে।