পরিচ্ছন্নতা অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে জনসচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে চট্টগ্রাম নগরের জামালখান থেকে নন্দনকাননের ডিসি হিল পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। পরিবর্তন চাই নামের একটি সংগঠনের উদ্যোগে গতকাল বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত দুই ঘণ্টা এ কর্মসূচি চালানো হয়। গতকাল সকালে কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন। প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক সংগঠক মফিজুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর আবিদা আজাদ, চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ প্রমুখ।