পল্লিমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লিকবি জসীমউদ্‌দীনের ১১৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১০ জানুয়ারি ফরিদপুর শহরতলির গোবিন্দপুর গ্রামে কবির পৈতৃক বাড়িসংলগ্ন জসীম উদ্যানে মাসব্যাপী পল্লিমেলা শুরু হবে। গত রোববার সন্ধ্যায় জসীম ফাউন্ডেশনের এক সভায় এ তথ্য জানানো হয়। ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মো. শাজাহান বলেন, জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন যৌথভাবে এই মেলার আয়োজন করবে। এতে গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন পণ্যের স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সার্কাস প্রদর্শনীর আয়োজন করা হবে।