পাঁচ গুণীকে সম্মাননা দিল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি গতকাল পাঁচ গুণীকে সম্মাননা জানায়। অতিথিদের সঙ্গে সম্মাননা পাওয়া ব্যক্তিরা। গতকাল রাতে জেলা িশল্পকলার মুক্তমঞ্চ থেকে তোলা ছবি l প্রথম আলো
শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি গতকাল পাঁচ গুণীকে সম্মাননা জানায়। অতিথিদের সঙ্গে সম্মাননা পাওয়া ব্যক্তিরা। গতকাল রাতে জেলা িশল্পকলার মুক্তমঞ্চ থেকে তোলা ছবি l প্রথম আলো

শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি পাঁচজন গুণীকে সম্মাননা দিয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন লোকসংস্কৃতিতে সৈয়দ মহিউদ্দিন ভান্ডারী, কণ্ঠসংগীতে কাবেরী সেনগুপ্তা, চারুকলায় আহমেদ নেওয়াজ, নাট্যকলায় আহমেদ ইকবাল হায়দার ও চলচ্চিত্রে শৈবাল চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন। সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। ফারুক তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার মোসলেম উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য দেন শিল্পকলা একাডেমির পরিচালনা পর্ষদের সদস্য সাইফুল আলম। সম্মাননা পাওয়া ব্যক্তিদের পক্ষ থেকে কাবেরী সেনগুপ্তা বক্তব্য দেন।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন বলেন, ‘গুণীজনেরাই দেশের আলোকবর্তিকা। তাঁদের সম্মান করতে পারলেই আগামী প্রজন্ম সঠিকভাবে বেড়ে উঠবে। পাঁচজন গুণীকে সম্মাননা প্রদান করতে পেরে আমরাই সম্মানিত হয়েছি।’