পাটগ্রামে করোনা শনাক্ত ১০০ ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা
ছবি: রয়টার্স

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হওয়া ব্যক্তির সংখ্যা ১০০ ছাড়িয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, পাটগ্রামে ৫৫৬ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে ৫৪৫ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। এ পর্যন্ত কোভিড-১৯–এ মোট আক্রান্ত ১০৪ জন। এর মধ্যে পুরুষ ৭৫ ও নারী ২৯ জন। সুস্থ হয়েছেন ৯৩ জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন ১০ জন। এখন পর্যন্ত মারা গেছেন একজন।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অরূপ রায় বলেন, বর্তমানে ১০ জন করোনা রোগীকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। উপজেলায় দিন দিন করোনা শনাক্তের সংখ্যা বাড়ছে। তাই সবাইকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তাগিদ দেওয়া হচ্ছে।