প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে গতকাল শনিবার একটি পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের সহসভাপতি ও পাঠাগার পরিচালনা কমিটির আহ্বায়ক গোলাম রব্বানী। স্বাগত বক্তব্য দেন ইনস্টিটিউটের সম্পাদক আবদুস সামাদ। বক্তব্য দেন কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান, সৈয়দ মোকাদ্দেস হোসেন, মেহেরুল্লা, কামরুজ্জামান প্রমুখ।